আরটিভির বর্ষসেরা প্রতিবেদক ঝিনাইদহের শিপলু জামান

আপলোড তারিখঃ 2025-01-06 ইং
আরটিভির বর্ষসেরা প্রতিবেদক ঝিনাইদহের শিপলু জামান ছবির ক্যাপশন:

বেসরকারি টেলিভিশন আরটিভির বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এবং দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধি শিপলু জামান। বছরব্যাপী জেলার আলোচিত সংবাদ পরিবেশনের জন্য কর্তৃপক্ষ তাকে বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত করেন। রাজধানীর তেজগাঁও বেঙ্গল কনফারেন্স হলে দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ শাইখুল ইসলাম উজ্জ্বল, বার্তা প্রধান ইলিয়াস হোসেন এবং উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান।
সম্মেলনে সারা দেশ থেকে আসা তিন শতাধিক প্রতিনিধির মধ্যে পাঁচ ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আলোচিত প্রতিবেদনের জন্য শিপলু জামানকে পুরস্কৃত করা হয়। সেরা প্রতিনিধি হওয়ায় গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের ফুড সাফারি মিলনায়তনে শিপলুকে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)