জীবননগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আবুল বাশার

আপলোড তারিখঃ 2025-01-06 ইং
জীবননগরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা আবুল বাশার ছবির ক্যাপশন:

জীবননগরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মো. আবুল বাশার। গতকাল সোমবার দুপুরে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের ফজলুল হকের বাড়িতে যেয়ে তাকে সমবেদনা জানান ও সহযোগিতা করেন বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার।

এসময় উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা এনামুল হকসহ ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা। উল্লেখ্য, গত রোববার রাতে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামের ফজলুল হকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। আগুনে পুড়ে ঘরবাড়ি, আসবাবপত্র ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)