জীবননগরে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-06 ইং
জীবননগরে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগরে হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। জীবননগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাকির উদ্দিন মোড়লের সভাপতিত্বে কম্বল ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. খায়রুল বাশার, সমাজসেবক রুহুল আমিন মল্লিক, শিকড় সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা শাজাহান সিরাজ, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা ব্রাঞ্চ ম্যানেজার হোসাইন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সদস্য রমজান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)