আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুজন আটক

আপলোড তারিখঃ 2025-01-07 ইং
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুজন আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন আটক হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে থানা এলাকায় গ্রেপ্তাারি পরোয়ানা তামিল আসামি আটক ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে থানাধীন শ্রীরামপুর গ্রামের খালপাড়া কপাট ব্রিজের উপর থেকে একই গ্রামের খাদেম মুন্সির ছেলে রতন আলী (২২) ও নজর আলীর ছেলে আ. রশিদকে (৪২) আটক করে। এসময় তাদের নিকট থেকে ১৬ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। এদিকে, গতকালই আটককৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ ধারায় মামলা রুজু করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)