অবশেষে চোর ও ক্রেতা আটক : মোবাইল উদ্ধার

আপলোড তারিখঃ 2017-09-30 ইং
অবশেষে চোর ও ক্রেতা আটক : মোবাইল উদ্ধার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র কোম্পানি সদর থেকে কয়েকদফা মোবাইল চুরি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ানের কোম্পানি সদর থেকে মোবাইল চুরি করতে আসা এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবি সদস্যরা। চোরের দেওয়া তথ্যের ভিত্তিতে দু’ক্রেতার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার কার হয়েছে। পরে চোর ও এক ক্রেতাকে সদর থানা পুলিশের কাছে তুলে দিয়েছে বিজিবি। জানা যায়, জাফরপুর হাজাম পাড়ার জেহের খলিফার ছেলে সবুজ (১৭)। জাফরপুর বিজিবি ক্যাম্প থেকে বিভিন্ন সময় বেশ কিছু মোবাইল চুরি করে। এ সকল চোরাই মোবাইল গাড়াবাড়ীয়ার ইউনুছ আলীর ছেলে স্টুডিও ব্যবসায়ী রনি (২২) ও জাফরপুর হাজামপাড়ার লিয়নের কাছে বিক্রি করে। গতকাল মোবাইল চোর সবুজকে ধরতে পারে বিজিবি সদস্যরা। এসময় তার দেওয়া তথ্যানুসারে লিয়ন ও রনিকে ক্যাম্পে নেওয়া হয়। বিজিবির কাছে লিয়ন স্বীকার করে সবুজের কাছ থেকে বিভিন্ন সময় মোবাইল কিনেছে। চোরাই মোবাইলগুলো জমাদিলে লিয়নকে ছেড়ে দেওয়া হয়। তবে রনি প্রথমে চোরাই মোবাইল কেনার কথা অস্বীকার করে পরে তা ফেরত দেয়। এ ঘটনায় চোর সবুজ ও চোরাই মোবাইল ক্রেতা রনি কে পুলিশে দেয় বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)