প্রচার-মিডিয়া ও আইটি বিভাগের জনশক্তির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গায় জামায়াতের ‘দায়িত্বশীল সমাবেশ’

আপলোড তারিখঃ 2025-01-06 ইং
প্রচার-মিডিয়া ও আইটি বিভাগের জনশক্তির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গায় জামায়াতের ‘দায়িত্বশীল সমাবেশ’ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া ও আইটি বিভাগের জনশক্তির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার প্রচার বিভাগের উদ্যোগে আল-আমিন সোসাইটি মাদরাসা প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। উপজেলা জাময়াতে ইসলামীর প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রচার বিভাগের সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান জোয়ার্দ্দার বলেন, ‘সংবাদ প্রকাশের জন্য ন্যূনতম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। সমাজের সঠিক তথ্য নির্ভরশীল সংবাদ প্রচারের মাধ্যমে জাতির বিবেক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বর্তমান বিশ্বের তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আমাদের নিজেদের মান উন্নতি করতে হবে। সোশ্যাল মিডিয়ার সকল বিভাগ ব্যবহার করে ব্যাপক হারে প্রচার-প্রচারণা করতে হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অন্য দলের চেয়ে জামায়াতে ইসলামী অনেক বেশি এগিয়ে।’ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সকল ইউনিয়নের প্রচার বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)