চুয়াডাঙ্গায় রিকশা-ভ্যান শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

আপলোড তারিখঃ 2025-01-06 ইং
চুয়াডাঙ্গায় রিকশা-ভ্যান শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় নির্বাচন বা রিটার্ন দাখিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা-ভ্যান শ্রমিকরা। গতকাল রোববার বেলা ১১টায় জেলা বাস টার্মিনাল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আসাদুল হক মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুর জব্বার সোনা। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সহসভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, ট্র্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন মালিক ও রিকশা শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব আরিফিন।

``

এছাড়াও রিকশা ভ্যান শ্রমিক শহিদুল, সিরাজুল ইসলাম রতন, মোহাম্মদ আরজেত আলী, মোনাজাত আলী, সমিরুদ্দিন, মোহাম্মদ আমজাদ আলী, নুর ইসলামসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত রিকশা ও ভ্যান শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘গত ২০০৯ সাল হতে ২০২৪ পর্যন্ত নির্বাচন হয় নাই, বা রিটার্ন দাখিল করে নাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ বিষয়ে সুরাহা না হলে আমরা আন্দোলনকে আরও সামনের দিকে নিয়ে যাব।’ বক্তারা বলেন, অতি দ্রুত যেন রিটার্ন দাখিলের সুষ্ঠু তদন্ত হয় এবং দ্রুত সময়ের অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্যতামূলক, সুষ্ঠু নির্বাচন দাবি করেন। এছাড়া খুব শিগগিরই জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ ও সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)