দামুড়হুদায় নারী-পুরুষের মাঝে মুরগির ঘর বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-06 ইং
দামুড়হুদায় নারী-পুরুষের মাঝে মুরগির ঘর বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় দেশীয় জাতের মুরগির উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণে ওয়েভ ফাউন্ডেশন পি.কে.এস.এফ এর সহায়তায় কৃষি ইউনিটের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার বেলা তিনটায় ওয়েভ ফাউন্ডেশনের দামুড়হুদার কোষাঘাটায় গো-গ্রিন সেন্টারে অর্ধশত নারী-পুরুষের মাঝে মুরগির ঘরসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী মজিবর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু ও দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকরামুল হক। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় অর্ধশত মুরগির খামারিদের মাঝে মুরগির ঘরসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মো. কামরুজ্জামান যুদ্ধ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)