মেহেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-01-05 ইং
মেহেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানের উদ্বোধন ছবির ক্যাপশন:

তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে মেহেরপুর শহরের শহীদ আব্দুল হামিদ সড়কে এই অভিযানের উদ্বোধন করা হয়।
মেহেরপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানের উদ্বোধন করেন। এসময় বক্তব্য দেন বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, শফিউদ্দিন প্রমুখ। পরে সেখান থেকে রাস্তার দুপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ মশক নিধনের জন্য ফকার মেশিনের সাহায্যে স্প্রে করণ করা হয়। মেহেরপুর পৌরসভার প্রায় অর্ধশতক পরিচ্ছন্ন কর্মী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযানে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)