মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা

আপলোড তারিখঃ 2025-01-05 ইং
মেহেরপুরে বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর পৌরসভা কাথুলী রোড থেকে লিফলেট বিতরণ শুরু করে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়ার সহসভাপতি ইলিয়াস হোসেন, মেহেরপুর জেলা বিএনপি সাবেক সহসভাপতি আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনছা-উল -হক, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর ফারুক, সাবেক সহসভাপতি ওমর ফারুক লিটন, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর জেলা ও দায়রা জজ আদালত আবু সালেহ মোহাম্মদ নাসিম, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা জাসাসের সদস্যসচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, সাবেক পৌর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল হক লাভলু, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)