মেহেরপুরের ভৈরব নদে মিলল নবজাতকের মরদেহ

আপলোড তারিখঃ 2025-01-05 ইং
মেহেরপুরের ভৈরব নদে মিলল নবজাতকের মরদেহ ছবির ক্যাপশন:

মেহেরপুরে ভৈরব নদ থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ২টায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হিতিমপাড়া এলাকার ভৈরব নদ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ভৈরব নদে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে গ্রামের লোকজন উদ্ধার করে নদ পাড়ে নিয়ে আসে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। তাদের ধারণা সদ্য ভূমিষ্ঠ অবৈধভাবে জন্ম দেওয়া সন্তান লোকলজ্জার ভয়ে কেউ নদে ফেলে দিতে পারে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন বলেন, সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ ভৈরব নদীর পাড়ে রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনার রহস্য উৎঘটনে কাজ করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)