আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে জামায়াতের প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2025-01-04 ইং
আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে জামায়াতের প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব জামজামি ইউনিয়নের সোহাগপুর জামে মসজিদে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কাশেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামজামি ইউনিয়ন শাখার আমির ফজলুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরিফুল ইসলাম, ইউনিয়ান প্রচার সেক্রেটারি নাসির উদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. এনামুল হক, ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আকবর আলীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)