জীবননগরে ভৈরব সাহিত্য সংসদের সাহিত্য আসর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-01-04 ইং
জীবননগরে ভৈরব সাহিত্য সংসদের সাহিত্য আসর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগরে ভৈরব সাহিত্য সংসদের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভৈরব সাহিত্য সংসদের অস্থায়ী কার্যালয়ে এ আসরের আয়োজন করা হয়। সংসদের সভাপতি ডা. ইছাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রমিত বাংলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ রুহুল আমিন মল্লিক। সমালোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদুর রহমান লিটন, প্রধান শিক্ষক শাপলা রহমান এবং সাংবাদিক আজিজুর রহমান।
আসরটিতে কবিতা পাঠ করেন সহসভাপতি আজিজ হোসেন, সেক্রেটারি কবি খলিলুর রহমান, কবি আরিফুল ইসলাম সবুজ, ব্যাংকার কবি আবুল বাশার, কবি হাফিজুর রহমান, কবি শেখ নজরুল ইসলাম, কবি জিনারুল ইসলাম, কবি নাহিদ হোসেন, কবি মুসারুল হক এবং কবি আব্দুল আল মাবুদ। অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী ও কবিরা কবিতা পাঠ ও আলোচনা করেন, যা সাহিত্যিক পরিবেশ সৃষ্টি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)