সরোজগঞ্জে ঋণে জর্জরিত কৃষকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2025-01-03 ইং
সরোজগঞ্জে ঋণে জর্জরিত কৃষকের আত্মহত্যা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে ঋণে জর্জরিত কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত কৃষক আক্কাস আলী (৬৫) উপজেলার কততুবপুর ইউনিয়নের নতুন যাদবপুর গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা আক্কাস আলীকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে। এসময় আক্কাসের বিষপানের বিষয়ে বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার চেষ্টা করে। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়।

গ্রামবাসীরা জানান, আক্কাস আলী ঋণে জর্জরিত ছিলেন। ঋণ পরিশোধ করতে না পারায় তিনি বিষ পান করেন।

এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আজগর ফরাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আক্কাস আলী গরিব এবং ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। যে কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বিষপানে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)