দর্শনায় অবৈধভাবে সার মজুদের অপরাধে ব্যবসায়ী আমিরুলকে লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-01-03 ইং
দর্শনায় অবৈধভাবে সার মজুদের অপরাধে ব্যবসায়ী আমিরুলকে লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

দর্শনায় অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে মেসার্স আমিরুল ট্রেডার্সের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দর্শনা বাসস্ট্যান্ড বাজারে মেসার্স আমিরুল ট্রেডার্স, সার ও কীটনাশক বিক্রেতা মো. আমিরুল ইসলাম অবৈধভাবে টিএসপি ৩৩০ বস্তা, ডিএপি ২৪৯ বস্তা, ইউরিয়া ৩৭৩ বস্তা ও এমওপি ৫৮ বস্তা সার মজুদ করে রেখেছেন। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬ এর ধারা ১৬ (১) লঙ্ঘন করার কারণে ধারা ১৬ (৩) অনুযায়ী আমিরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস ও দর্শনা থানার-পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, সারের লাইসেন্স না থাকার সত্ত্বেও সে বিভিন্ন স্থান থেকে সার ক্রয় করে গোডাউন মজুদ করে রেখেছেন, এতে সারের সংকট দেখা দিচ্ছে। এইভাবে কোনো ব্যবসায়ী যাতে সার মজুদ করে না রাখে, সেদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং কোনো চাষি সার নিতে এসে যেন ফেরত না যায়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেক চাষিকে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রয় করতে হবে। অন্যথায় আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)