দর্শনার কৃষ্ণপুর বটতলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

আপলোড তারিখঃ 2025-01-03 ইং
দর্শনার কৃষ্ণপুর বটতলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বটতলা বাজারে শহীদ জিয়া শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় কৃষ্ণপুর ঈদগাহ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলীর সভাপতিত্বতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, মোরশেদুল ইসলাম লিংকন, মোহন, নেহালপুর ইউনিয়ন জামায়াতের আমির লিটন মল্লিক, সাবেক আমির আরাফাত হোসেন প্রমুখ। খেলায় দোস্ত বটতলা বাজার লিটনের দল ও নেহালপুর ইউনিয়ন ছাত্রশিবির একাদশ গ্রহণ করেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন দর্শনা থানা যুবদলের অন্যতম সদস্য মোজাম্মেল হক ও যুবদল নেতা বাশার আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)