মেহেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আপলোড তারিখঃ 2025-01-03 ইং
মেহেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ছবির ক্যাপশন:


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির নেতৃত্বে মেহেরপুর কাথুলি বাসস্ট্যান্ড এলাকার জেট কে ফিলিং স্টেশনের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন চাঁদ, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রাজন, দপ্তর সম্পাদক লিজন আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহী, সদসসচিব জারজিস ইউসুফ রৌমিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ, সাবেক ছাত্রনেতা আহমেদ রাজিব খানসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)