আলমডাঙ্গার জেহালায় বিএনপির কার্যালয়ের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-01-02 ইং
আলমডাঙ্গার জেহালায় বিএনপির কার্যালয়ের উদ্বোধন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাটে জেহালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সদস্যসচিব ও জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের দল। মনে রাখবেন শহিদ প্রেসিডেন্ট জিযাউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা। তাই আমাদের সকলকে জনগণের পাশে থেকে রাজনীতি করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদুদ্দোজা মিল্টন, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক এহসানুল হক স্বরাজ। আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা তপু রায়হান, মোমিন, খলিল, ইয়াদুল, যুবদল নেতা সাইদ, দেলোয়ার, আরিফ, মোমিন, রাজু, ছাত্রদল নেতা তামিম, এলিম, আসিব, সাগর, সাজু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)