হাসাদাহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2025-01-02 ইং
হাসাদাহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদাহ প্রেসক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবকে সপ্তাহব্যাপী আলোকসজ্জা করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক সামসুল আলম।
হাসাদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক শফিউদ্দিন শফি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন হাসাদহ প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক রফিক শাহ, কুতুবউদ্দিন, ডা. মিজানুর রহমান, লুৎফর রহমান মাস্টার, সহসভাপতি সামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ মাস্টার, ধর্মবিষয়ক সম্পাদক ডা. কবির হোসেন, প্রচার সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক এম আই আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ লিমন হোসেন, নির্বাহী বিপলু রহমান, রায়হান উদ্দিন, আব্দুস সবুর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)