ছবির ক্যাপশন:
অসহায় শীতার্ত মানুষের জন্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র নেহালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুপার ফাইভ নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বটতলা বাজারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে শীতবস্ত্রগুলো তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ। এছাড়া উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইজাজ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেল্টু মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন বাবুসহ নেহালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুপার ফাইভ নেতৃবৃন্দ।
এসময় নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী বলেন, শীতের সময় কম্বল বিতরণ একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তিনি প্রতিটি ওয়ার্ডের শীতার্ত মানুষের জন্য উন্নতমানের সোয়টার প্রদান করেছেন। প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দের হাতে সেগুলো সমবণ্টন করা হয়েছে।
