চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমী মাদ্রাসার কৃতী শিক্ষার্থী সুমাইয়া খাতুন মাত্র ১১ মাসে পবিত্র কুরআন হেফজ বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করেছেন। তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুলতলা গ্রামের মজিবর রহমানের নাতনি এবং বিউটি খাতুনের কন্যা। এই অর্জন উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় মাদ্রাসায় এক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শোয়াইব আহমাদ কাসেমী। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা জুবায়ের খান। অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এখানে একশ’র বেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে।
