ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মেহেরপুর পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলোকে জানাজা শেষে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পন্ডেরঘাট জামে মসজিদের সামনে প্রথম জানাজা এবং মেহেরপুর প্রেসক্লাবের সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় জেলা বিএনপির সদস্যসচিব কামরুল হাসান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি রাশেদ খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। গত সোমবার সন্ধ্যায় রশিদ হাসান খান আলো শহরের পন্ডেরঘাট এলাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এদিকে, প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে মেহেরপুর সাংবাদিক পরিবারে শোকের ছায়া নেমে আসে।
