মেহেরপুরে সকল প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব

আপলোড তারিখঃ 2025-01-01 ইং
মেহেরপুরে সকল প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাসব্যাপী এই উৎসব পালন করার লক্ষ্যে নানা কর্মসূচি শুরু করেছে।
জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিদ্যালয়গুলোতে তারুণ্যের উৎসবের ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। শিক্ষার্থীরা বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে স্কুলে আসছে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে। নতুন বছর উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৫০ দিনব্যাপী এই উৎসব পালিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)