মেহেরপুরে ভালনারেবল উইমেন বেনিফিট উপকারভোগীদের মাঝে চাল বিতরণ

আপলোড তারিখঃ 2025-01-01 ইং
মেহেরপুরে ভালনারেবল উইমেন বেনিফিট উপকারভোগীদের মাঝে চাল বিতরণ ছবির ক্যাপশন:


মেহেরপুরে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মেহেরপুর সিডিপির উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে আমদহ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শারমীন শাপলা। এ সময় বক্তব্য দেন আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন, সিডিপির কো-অর্ডিনেটর জে.পি. বিশ্বাস, এবং ডাচ-বাংলা ব্যাংকের প্রতিনিধি এমদাদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের মাধ্যমে ১৪৭ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)