দর্শনায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

আপলোড তারিখঃ 2025-01-01 ইং
দর্শনায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু, আহত ২ ছবির ক্যাপশন:

দর্শনার পারকুৃষ্ণপুর মদনা গ্রামে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত প্রতাপপুর গ্রামের তিনজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুল নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অপর দুজন শামীম ও রাসেল মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত রোববার দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা গ্রামে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে প্রতাপুর গ্রামের হাসিবুল ও আলামিন নামের দুই যুবক পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। তারা মদনা-প্রতাপপুর মাঠের মধ্যে আড়াই পোতার বিল নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামীর একটি মোটরসাইকেল হাসিবুলকে ধাক্কা দেয়। এতে সে মাথায় আঘাত পান। খবর পেয়ে পরিবারের লোকজন সেখান থেকে তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহীর মেডিকেলে রেফার্ড করেন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে সোমবার বিকেলে রাজশাহী সিএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে থাকার পর গতকাল মঙ্গলবার সকাল দশটার দিকে তার মৃত্যু হয়।

``

হাসিবুল দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। গতকাল এশার নামাজের পর জানাজা শেষে প্রতাপপুর নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
অপরদিকে, মোটরসাইকেল আরোহী একই গ্রামের বাবলুর ছেলে রাসেল(১৮) রাজশাহী মেডিকেলে ও সায়েমের ছেলে শামীম (১৪) চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। তবে জানা গেছে, রাসেলের এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)