বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাব্বিরের কবর জিয়ারত করলেন অ্যাটর্নি জেনারেল

আপলোড তারিখঃ 2025-01-01 ইং
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাব্বিরের কবর জিয়ারত করলেন অ্যাটর্নি জেনারেল ছবির ক্যাপশন:

রাজধানী ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাব্বির হোসেনের কবর জিয়ারত করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ। গতকাল মঙ্গলবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের সাব্বির হোসেনের কবরস্থানে গিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। কবর জিয়ারত শেষে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের তিনি সমবেদনা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্যসচিব আবুল বাশার তরিকুল, ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্যসচিব আল-আমিন বিশ্বাস ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)