আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন জামায়াতের বৈঠক

আপলোড তারিখঃ 2025-01-01 ইং
আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন জামায়াতের বৈঠক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়ন জামায়াতের টিম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফরিদপুর বাজারে জামায়াতে ইসলামীর অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন সভাপতি মো. আমান উদদীন।
এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সহ-সেক্রেটারি আবদুল জব্বার, মানব সম্পদ উন্নয়ন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা আহসান হাবিব, অফিস ও কৃষি সম্পাদক জহিরুল ইসলাম মজনু, যুব প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক ওমর ফারুক জনি এবং শ্রমিক ফেডারেশন সম্পাদক আশরাফুল আলম। এদিন গত মাসের টিম বৈঠকের পর্যালোচনা করা হয় এবং আগামী জানুয়ারি মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। বাস্তবায়নের জন্য কর্ম বণ্টন এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। নতুন বছরে সকলে নিজ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে ইউনিয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)