হাটবোয়ালিয়ায় মাইলস্টোন স্কুলের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-01-01 ইং
হাটবোয়ালিয়ায় মাইলস্টোন স্কুলের উদ্বোধন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া মাইলস্টোন স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়ায় এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মশিউর রহমান বিপ্লব। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রাজু আহমেদ রনি।
মাওলানা মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা আব্বাস উদ্দীন। তিনি বলেন, ‘নৈতিক শিক্ষার মাধ্যমে এ দেশ এদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।’
প্রধান আলোচক ছিলেন শফিউল আলম বকুল। তিনি বলেন, ‘এ দেশের ছাত্রসমাজকে বাংলা, ইংরেজি ও অংক শেখার পাশাপাশি আরবি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। মুসলিম ছাত্রদের ইসলামের জ্ঞান অর্জনের মাধ্যমে আলোকিত হতে হবে। তবেই এ দেশকে একটি সোনালী সুন্দর দেশ উপহার দেওয়া সম্ভব।’
প্রতিষ্ঠানের পরিচালক খন্দকার মাসুদুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী একই সঙ্গে ধর্মীয় জ্ঞান ও আধুনিক জ্ঞানের অধিকারী হবে। কোন শিক্ষার্থী কোনো দিক দিয়ে পিছিয়ে থাকবে না, ইনশাআল্লাহ। মাইলস্টোন পাবলিক স্কুল সেই ধারাবাহিকতা বজায় রেখে নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলার চেষ্টা করবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ডা. নজরুল ইসলাম, মো. রাইতাল হক, ইমরান হোসাইন, মোস্তাফিজুর রহমান তসলিম, সাজিবুল হক রাজন, আসাদুল হক, সাংবাদিক মোর্শিদ কলিংসহ শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকমণ্ডলী। অনুষ্ঠান পরিচালনা করেন মাইলস্টোনের কো-অর্ডিনেটর কাইয়ুম উদ্দিন হিরক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)