আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ

আপলোড তারিখঃ 2025-01-01 ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এশা নামাজের পর আন্দুলবাড়ীয়া গ্রামের খাঁ পাড়ার মোড় সংলগ্ন চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সদর উদ্দীন মল্লিক ওরফে সুদোর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, উপজেলা মহিলা দলের সভাপতি পিয়ারা বেগম,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, শহিদুর রহমান, সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, বর্তমান সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের অন্যতম সদস্য সমসের আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপন খান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক আহমেদ পল্লব খান, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শেখ আরিফুজ্জামান আরিফ।
সমাবেশ শেষে দলীয় সংগীত পরিবেশন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ শহিদুল ইসলাম কাস্টম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)