আন্দুলবাড়ীয়ার কলেজিয়েট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা

আপলোড তারিখঃ 2025-01-01 ইং
আন্দুলবাড়ীয়ার কলেজিয়েট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এই ফলাফল ঘোষণা করা হয়। কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোস্তফা আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আন্দুলবাড়ীয়ার সিনিয়র সাংবাদিক নারায়ণ ভৌমিক, সমাজসেবক আশাদুজ্জামান আড়িয়াল, হাফিজুর রহমান হাফিজ।
স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের ভাইস প্রিন্সিপাল শেখ জিহাদী ইসলাম সোহাগ। শিক্ষক-শিক্ষিকাদের মধ্য থেকে বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক হুমায়ুন কবীর সিজার, সাইদুর রহমান।
অপর দিকে একই সময়ে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এহতে শ্যামল। বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক ফারহান উদ্দীন ঝংকার, সিনিয়র সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান সোনা, সালমা বানু।
এছাড়া আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা ও অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান ও অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কাজী আহসান হায়দার হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)