ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রদীপন বিদ্যাপীঠের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ‘কেজি টু’ শ্রেণির বার্ষিক পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের এক জমকালো অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। বিদ্যালয়ের শিক্ষককৃন্দ এবং অতিথিরা ফলাফল ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা রাকিবুলের হাতে ফলাফল তুলে দেন। এদিকে, রাকিবুলের এ সাফল্যে তার পরিবার অত্যন্ত আনন্দিত। তার বাবা-মা জানিয়েছেন, রাকিবুল পড়াশোনায় মনোযোগী এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলে। তারা রাকিবুলের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
