মেহেরপুরে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2024-12-30 ইং
মেহেরপুরে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে আলোচনা সভা ছবির ক্যাপশন:

‘জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন’ প্রতিপাদ্যে মেহেরপুরে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় স্বদেশ হিউম্যান অ্যাসিস্ট্যান্স সোসাইটির অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক রফিক উল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান।
সংগঠনের কোষাধ্যক্ষ ফারুক হোসেনের সঞ্চালনায় নির্বাহী পরিচালক হামিদুল হকসহ প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ সভায় অংশগ্রহণ করে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মাদক শুধু সেবনকারীর জীবন নষ্ট করে না, পুরো পরিবারকে নষ্ট করে দেয়। তাই মাদক থেকে আমাদের পরিবার-পরিজনকে বাঁচাতে হবে। যেকোনো নেশা থেকে আমাদের দূরে থাকতে হবে। মাদকের থাবায় যে কোনো উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয়। এ বিষয়ে এলাকাবাসীকে সচেতন থাকতে হবে। এবং আমাদের সন্তানেরা কোথায় সময় দিচ্ছে, কার সাথে মিশছে, কখন বাড়ি ফিরছে এসব বিষয়ে সচেতন থাকতে হবে। আমাদের সন্তান যেন মাদকাসক্ত না হয় সে জন্য সজাগ থাকতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)