ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ নাজমুল হোসেন এবং তানিয়া ইসলাম নামের এক দম্পতিকে আটক করেছে। গতকাল সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক নাজমুল হোসেন সদর উপজেলা সুবিদপুর উত্তরপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং তানিয়া ইসলাম নাজমুল হোসেনের স্ত্রী।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এসআই প্রহলাদ, এএসআই নুর আলমসহ বৈকুণ্ঠপুর পুলিশের সহযোগিতায় শ্যামপুর স্কুলপাড়া থেকে তাদেরকে আটক করেন। এসময় পুলিশ স্বামী-স্ত্রীর কাছ থেকে ৪ কেজি গাজা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলাসহ তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
