জীবননগরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ

আপলোড তারিখঃ 2024-12-30 ইং
জীবননগরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগরের দত্তনগর সড়কের এক আড়তদারের বিরুদ্ধে টাকা চাওয়ার অপরাধে পাওনাদারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আহত ব্যবসায়ী দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বাজারের ভুষিমাল ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, ‘লোকনাথপুর বাজারে আমার একটি আড়ত আছে। সেই আড়তে মৌসুমের বিভিন্ন ফসলাদি খুচরা ও পাইকারিতে বিক্রি করে থাকি। আমার সাথে জীবননগর উপজেলার বাঁকা আশতলপাড়ার মৃত তৈয়ব আলীর ছেলে জীবননগর দত্তনগর সড়কের আড়ত ব্যবসায়ী সুমন হোসেন (৩২) নগদ-বাকিতে ব্যবসা করতেন। একপর্যায়ে আমি তার নিকট ৩ লাখ ৪৯ হাজার টাকা পাওনা করি। কিন্তু সে আমাকে টাকা পরিশোধ না করে নানা অজুহাতে একের পর এক দিনক্ষণ নেয়, কিন্তু টাকা দেয় না। একপর্যায়ে আমি তার কথামতো সোমবার বিকেলে তার ‘মা ট্রেডার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আমার পাওনা টাকা দাবি করলে সে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিতে থাকে। আমি প্রতিবাদ করলে সে একটি কাঠের বাটাম দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে কথাবার্তার একপর্যায়ে সুমন হোসেন হুমায়ুন কবিরকে কাঠের বাটাম দিয়ে বেধড়ক
মারপিট শুরু করেন। লোকজন দৌড়ে গিয়ে ঠেকানোর আগেই মারপিট শেষ হয়ে যায়। এ বিষয়ে অবিযুক্ত সুমন বলেন, ‘হুমায়ুন কবির যে অভিযোগ করেছে, এটা সঠিক। সে আমার ওপর হামলা করার চেষ্টা করেন। এরপর একটু ধস্তাধস্তি হয়।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তা তদন্ত করে কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে অফিসার ফোর্স পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, উভয়পক্ষের মধ্যে পাওনা টাকার লেনদেনকে কেন্দ্র করে ঘটনার সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)