ছবির ক্যাপশন:
সারাদেশে ব্যতিক্রম আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালিত
সমীকরণ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। নির্যাতনের হাত থেকে রক্ষা ও প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে আসা আর্তপীড়িত রোহিঙ্গাদের প্রতি সম্মানার্থে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ বছর তার জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো কেক কাটা হয়নি। তবে, মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাকজমকপূর্ণ আয়োজনে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। এছাড়া সারাদেশে মিলাদ, দোয়া মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, বিশেষ প্রার্থনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। আর এসব কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জ্যৈষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে যোহরের নামাজের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ, পৌর, সদর থানা ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। আলোচনা সভায় প্রধান অতিথি অনিক জোয়ার্দ্দার বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে দেশরতœ শেখ হাসিনার জন্য। শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যার দ্বারাই সম্ভব প্রিয় মাতৃভূমিকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রুপান্তরিত করা। আর তা করতে একের পর এক উন্নয়ন, মানবতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের জেলাবাসীর প্রাণপুরুষ জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি তার নিজ জেলায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে আবারো তাঁকে এমপি হিসাবে দেখতে চাই চুয়াডাঙ্গার আপামর জনতা ও ছাত্রসমাজ। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়মুন নেছা জামে মসজিদের ইমাম আবু সাইদ।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পাঠানো অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাধীনতার মহান ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কন্যা মাদার অব হিউম্যানিটি, বিশ্ব শান্তির রোল মডেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে সকাল ১০টার সরকারি কলেজ ক্যাম্পাস হতে একটি র্যালি বের হয়। র্যালিটি কোর্ট মোড় প্রদক্ষিণ করে বড় বাজার চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। সন্ধ্যায় চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ নতুনবাজারে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও তার শারীরিক অসুস্থতার কারণে তার সুস্বাস্থ্য কামনা করা হয়। আনন্দ র্যালি ও দোয়া মাহফিলে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাকির হুসাইন জ্যাকির পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোমিনুল ইসলাম হাসান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারন সম্পাদক মাফিজুর রহমান মাফি, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, রকিব, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল। সর্বশেষ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. জানিফের সভাপতিত্বে তার সমাপনী বক্তব্য দানের মধ্য দিয়ে আনন্দ র্যালি ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোগমুক্তি কামনা ও ৭১তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা কৃষকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক খন্দকার ফজলুল করীম, সাংগঠনিক সম্পাদক আজিবার রহমান, দপ্তর সম্পাদক শাহাবুল হক। এসময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা ওয়াশিম আকরাম, লিমন, ফজলুর রহমান, অভিমান্যু কু-ু, শ্যামলী খাতুন, বাহার আলী, আয়ুব আলী, আবুল কালাম আজাদ, নার্গিস খাতুন, মশিউর রহমান, আকছেদ আলী, আঃ সাত্তার। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোতালেব হোসেন।
এদিকে, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান তমাল, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন। আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা ইছানুর, রকি, টিটন, সজীব, কাজল, সাব্বির, অটল, অভি, চঞ্চল, রনি, সিহাব, নাহিদ, সজীব, লিমন, সৈকত, দিগন্ত, শরিফ, শুব্রত, শাহীন, শরিফুল, রোহান, অন্তর, মামুন, করিম, রুবেল, শাহেদ, মুন্না, জাহিদ, জব্বার, নিরব, বিপুল, জসিম, তপু প্রমুখ। আলোচনা সভার আগে আলমডাঙ্গা কলেজ থেকে একটি বিশাল আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
অপরদিকে, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৯০ দশকের সাবেক ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, আ. লীগ নেতা কোরবান আলী, চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোল্লা জাফর উল্লাহ, সাবেক উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবু ডালিম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ইখলুছুর রহমান, ছাত্রলীগ নেতা ফিরোজ, আশিকুজ্জামান ওল্টু, শাহাবুল হক, কামরুজ্জামান সোনাতন, হাসান প্রমুখ। অনুষ্ঠানে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর শহরের আনছার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মিরা। দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
অপরদিকে, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের উদ্যোগে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বাগোয়ান ইউনিয়ন পরিষোদ চত্বরে জন্মদিনের কেক কাটেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। উপস্থিত ছিলেন ইউপি সচিব বজলুর রহমান, ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, কাজী কমরউদ্দীন, রহিত মন্ডল, মুক্তা খাতুন, নারগীস আক্তার ও মি. সংকর বিশ্বাস।
ঝিনাইদহ অফিস জানিযেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষ্যে ঝিনাইদহে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পোষ্ট অফিস মোড়ে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সুস্থতা কামনা করেন।
