আলমডাঙ্গা বণিক সমিতির শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2024-12-30 ইং
আলমডাঙ্গা বণিক সমিতির শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা বণিক সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির অফিসের হলরুমে সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সভাপতি আরেফিন মিয়া মিলন বলেন, ‘আমাদের কাছে সরকারিভাবে কোনো শীতবস্ত্র বরাদ্দ হয় না। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। তবুও আমরা চেষ্টা করি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে। আপনাদের অনেকের বাড়িতে আলমারিতে প্রয়োজনের অতিরিক্ত কাপড় পড়ে থাকে, হয়ত কোনো দিন হাতই দেন না, সেখান থেকে বাছাই করে অন্তত কিছু কাপড় শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করেন।’
এসময় বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, সহসভাপতি হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম সম্পাদক রেজাউল করিম কাবিল, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্য হামিদুল ইসলাম, রতন আলী, রেজাউল হক তোতা, সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)