ছবির ক্যাপশন:
বাংলাদেশ জামাায়াতে ইসলামী জীবননগর উপজেলার উদ্যোগে গতকাল রোববার বিকেল ৪টার দিকে হাইস্কুল প্রাঙ্গণে এক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন। উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান ও জেলা মাজলিসুল মুফাস্সিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান।
উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হুসাইন, বায়তুল মাল সম্পাদক আসাবুল হক মল্লিক, জীবননগর উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, উপজেলা যুব সেক্রেটারি জাহিদুল ইসলাম, উথলী ইউনিয়ন আমির হাফেজ হাসানুজ্জামান ও জামায়াত নেতা শফিকুল ইসলাম।
