চুয়াডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টায় সাতগাড়ী গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা পৌর শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহবুব আশিক শফি, চুয়াডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন ও প্রচার সম্পাদক ইয়ামিন হোসেন। আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড সভাপতি জুয়েল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। শীতবস্ত্র বিতরণ শেষে জেলা সহকারী সেক্রেটারি মাহবুব আশিক শফি বলেন, আমরা প্রত্যেকেই কোন না কোন ক্ষেত্রে শ্রমিক।
