সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দর্শনায় মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-12-30 ইং
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দর্শনায় মানববন্ধন ছবির ক্যাপশন:

রাজধানীর বাংলা মোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকেরা। গতকাল রোববার বিকেলে দর্শনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওসমানের সভাপতিত্বে ও দর্শনা প্রেসক্লাব সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান সুমন, চঞ্চল মেহবুব, নজরুল ইসলাম, আহসান হাবিব মামুন, রাজিব মল্লিক, হাসমত আলী, ইমতিয়াজ রয়েল, ওয়াসিম রয়েল, ফরহাদ হোসেন, আব্দুল আলিম, আবিদ হাসান রিফাত, আব্দুল হান্নান, বিল্লাল হোসেন, আসিম সাইফ, জালাল উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)