ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে প্রকাশনা উপহার প্রদান ও সৌজন্যে সাক্ষাৎ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাংনী উপজেলা শাখা। গতকাল রোববার সকাল থেকে ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনা উপহার প্রদান করেন গাংনী উপজেলা ইসলামী ছাত্রশিবির।
এসময় সৌজন্যে সাক্ষাৎ এবং উপহার প্রদান করা হয় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বানী ইসরাইল, উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, গাংনী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মনিরুল ইসলাম ও শিক্ষকবৃন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, ইসলামী ব্যাংক গাংনী শাখার পরিচালক মাসুদ করিম, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে।
এসময় উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, ‘মুহাম্মদ (সা.) যে ক্ষমা ও মহানুভবতার পরিচয় দিয়ে গেছে, সে অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। নিজের জীবনকে শিক্ষার আলোকে গড়ে পিতা-মাতা, সমাজ এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’
ছাত্রশিবিরের গাংনী উপজেলা সভাপতি আবু রায়হান বলেন, ‘বর্তমানে তরুণ সমাজ মাদক ও অনলাইন জুয়াই আসক্ত হচ্ছে। এ বিষয়ে শিক্ষকগণ ও প্রশাসনের বিশেষ দৃষ্টি ও জনসচেতনতা প্রয়োজন।’ এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাংনী উপজেলার সেক্রেটারি শিহাব ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।
