ভাংবাড়ীয়ায় বিএনপি নেতা খোকনের স্মরণে সভা ও দোয়া

আপলোড তারিখঃ 2024-12-30 ইং
ভাংবাড়ীয়ায় বিএনপি নেতা খোকনের স্মরণে সভা ও দোয়া ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন খোকনের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আছর ভাংবাড়ীয়া ঈদগাহ ময়দানে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রান্তিলগ্নে বোরহান উদ্দিন খোকনের ভূমিকা ছিল অনবদ্য। বিএনপিকে আরও গতিশীল ও প্রাণবন্ত করার জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সকলের কাছে মরহুমের জন্য দোয়া চেয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোমিরুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দীন, মুনছুর আলী, আব্দুল মান্নান, নাসির আলী, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদস প্রমুখ। দোয়া পরিচালনা করেন ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার রুহুল আমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)