আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2024-12-30 ইং
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা-পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তুহিন আলম (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রোববার রাতে নতিডাঙ্গা-আঠারোখাদা সড়কের মাদক বিক্রয়কালে তাকে গ্রেপ্তার করে। এসময় ফয়সাল খাঁ নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যান। তুহিন আলম উপজেলার নতিডাঙ্গা গ্রামের রবু খাঁর ছেলে।

জানা গেছে, উপজেলা নতিডাঙ্গা গ্রামের তুহিন আলম ও ফয়সাল খাঁ দুজন মিলে দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করেন। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তুহিন ও ফয়সাল পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ তুহিন আলমকে গ্রেপ্তার করলেও ফয়সাল পালিয়ে যান। গ্রেপ্তারের পর তুহিন আলমের নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)