ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া আন নূর ইসলামী একাডেমির ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় স্কুল চত্বরে এর আয়োজন করা হয়। আন নূর ইসলামী একাডেমির অধ্যক্ষ ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এসএম এনায়েতুল হক। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, ব্যবসায়ী জামিরুল খান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোল্লা শারাফাত হোসেন, মনোয়ার হোসেন, ফিদা হাসান সজল, আব্দুল হান্নান, তোতা, সুরাইয়া পারভীন কুইন, তাসনোভা নৈঋত, সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী শিক্ষক হারুন অর-রশীদ।
উল্লেখ্য, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনের বড় ছেলে মুস্তাসিম বিল্লাহ বার্ষিক পরীক্ষায় ৬৩৪ নম্বর পেয়ে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সে সকলের নিকট দোয়া চেয়েছে।
