ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা বিএনপির আয়োজনে এ পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মাদ। লিফলেট বিতরণকালে বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সাধারণ মানুষের সমর্থন কামনা করেন। তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য উপস্থাপিত ৩১ দফা বাস্তবায়নে সকলের সম্মিলিত চেষ্টা প্রয়োজন।
এসময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর খাঁন ছাতু, সাবেক যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা খাতুন, পিপি অ্যাডভোকেট আবু সালেহ মোহাম্মদ নাসিম, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব ও জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনিসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
