চুয়াডাঙ্গায় সিএনজির চাকায় পিষ্ট হয়ে একজন আহত

আপলোড তারিখঃ 2017-09-29 ইং
চুয়াডাঙ্গায় সিএনজির চাকায় পিষ্ট হয়ে একজন আহত ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে সিএনজির চাকায় পিষ্ট হয়ে আশরাফুল নামের এক ব্যক্তি গুরুতর হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বাবুপাড়ার আব্দুর রহিম বাবুর ছেলে চুয়াডাঙ্গা থেকে সিএনজিযোগে বাড়ী ফিরছিলেন। জেহালায় পৌছে সোনালী ব্যাংকের সামনে সিএনজি থেকে নামেন তিনি। এসময় তার ডান পা সিএনজির চাকার পাশে থাকায় সিএনজি চলতে শুরু করলে চাকায় আশরাফুলের পা পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি চুয়াডাঙ্গা ইউনিলিভার ব্রাদার্সের সেলসম্যান হিসাবে কর্মরত রয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)