ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের আগামী ২০২৫-২০২৬ (দুই) বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জুলফিকার আলী কানন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিয়াদুল ইসলাম। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবের নিজ কার্যালয়ে উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মাসুদ পারভেজ ও লিটন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবি, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আল গালিব, সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক এজাজ উদ্দিন ছোটন, প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রকি, নির্বাহী সদস্য এমএ লিংকন, এমএন পাভেল, আমিরুল ইসলাম অল্ডাম ও সাহাজুল ইসলাম সাজু।
উল্লেখ্য, এ বছরের শুরুতেই ৬ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন আক্তারুজ্জামান, সাঈদ হাসান, মাহাবুল ইসলাম, তরিকুল ইসলাম, হাসানুজ্জামান ও ফিরোজ আহমেদ পলাশ।
