ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ছচাপড়া জামে মসজিদে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন প্রভাষক মো. হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব চেয়ে বেশি উপকারিতা পাবে সাধারণ জনগণ নিরীহ মানুষ। কোনো বেকার থাকবে না। বেকারদের জন্য করা হবে কর্মসংস্থান। সেদিন সবাই আল্লাহতালার বিধান পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে থাকবে এবং কোরআন এবং হাদিস আমরা প্রতিনিয়ত পড়ব। পড়ার মাধ্যমে আমরা যা জানবো তাই আমরা নিজে আগে মানব, তারপর আমরা মানুষের সামনে সেটা বলে দেবো। তাহলে আপনার কথা অবশ্যই সবাই মানবে।’
তিনি আরও বলেন, আর আমরা যেটা মানার চেষ্টা করব আল্লাহতাআলা অবশ্যই আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন। আপনারা সবাই আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি এবং আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে কায়েম করতে সাহায্য করি। প্রয়োজনে আমরা জীবন দেবো মাল দেবো, তবু পিছে হাটবো না। অবশ্যই দিন কায়েমের পথেই চলবো ইনশাল্লাহ।
সভায় আরও বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য জামায়াতে ইসলামী জেহালা ইউনিয়নের সেক্রেটারি মো. মিজানুর রহমান, কুমারী ইউনিয়ন আমির মো. শফিজ্জামান মিঠু। উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন শাখার টিম সদস্য মো. আব্দুর রাজ্জাক, মো. আমজাদ হোসেন, যুব জামায়াতের সভাপতি তহিদুল ইসলাম দুদু ও সেক্রেটারি আল আমিন হোসেন সজিব প্রমুখ।
