খোলা বাজারে পেট্রোল বিক্রি : দু’ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2017-09-29 ইং
খোলা বাজারে পেট্রোল বিক্রি : দু’ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে দুই পেট্রোল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। খোলা বাজারে পেট্রোল বিক্রর দায়ে সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচমোড়ে অভিযান চালিয়ে ওই দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড়ের দুইটি দোকানে পেট্রোল বিক্রি করা হতো। খোলা বাজারে অবৈধভাবে বোতলজাত করে পেট্রোল বিক্রয় করায় ওই দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালতে পেট্রোলিয়াম আইন ১৯৩৪ এর ২৩(১)গ-ধারা লঙ্ঘন ও ২৩(১)চ-ধারায় দন্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় শাখারিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে লিয়াকত এবং মোজ্জামের ছেলে ছলিম উদ্দিনকে নগদ ৮শ’ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। একইসাথে ভবিষ্যতে খোলা বাজারে পেট্রোল বিক্রয় না করার জন্যও নির্দেশ দেন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)