ছবির ক্যাপশন:
দর্শনার আকুন্দবাড়িয়া গ্রামের বাউল পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বাউল মেলার সমাপ্তি হয়েছে। গতকাল মনিবার ২৫তম সাধুসঙ্গ ও লোকসংগীত পরিবেশন ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে এর সমাপনী হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক খন্দকার শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস ও পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, সাবেক পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, দর্শনা পৌর বিএনপি সমন্বয়ক ইকবাল হোসেন। আলোচনা শেষে লোকসংগীত পরিবেশন করেন বাউল শিল্পী গোলাম মোস্তফা (বাঁিশ বাউল), বাউল শিল্পী রুমা সরকার ও টেলেন্টহান্ট মনিরুজ্জামান ধীরু বাউল প্রমুখ। বাঁশিতে গোবিন্দ হালদার, হারমোনিয়ামে হাসমত আলী, ঢুলিতে সোহরাব হোসেন ও মন্দিরায় ছিলেন জিয়ারুল। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মনিরুজামান ধীর। অনুষ্ঠান পরিচালনা করেন আরিফুর জামান লিটন।
