চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2024-12-29 ইং
চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পৌর শহরের পৌর কলেজপাড়ায় সব্বির হোসেন (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিট্যাল বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জখম সাব্বির হোসেন চুয়াডাঙ্গা সরকারি কলেক ছাত্রদলের সদস্য ও ইসলামপাড়ার জাহাঙ্গীরের ছেলে। এ ঘটনায় গতকাল রাতেই সাব্বিরের পরিবারের পক্ষে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আহত সাব্বিরের ফুফাতো ভাই আব্দার হোসেন বলেন, ‘রাত সাড়ে নয়টার দিকে সাব্বির পুরাতন ফাস্ট ক্যাপিটালের সামনে দাঁড়িয়ে ছিলো। এসময় মোটরসাইকেলযোগে কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়েছে। তিনি বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা সাব্বিরের ওপর এই হামলা চালিয়েছে বলে সাব্বির জানিয়েছে। কিন্তু এর কারণ জানতে পারিনি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, ‘রাতে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে জরুরি বিভাগে আনে। তার হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়।’

চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার এএসআই প্রবাশ কুমার বলেন, ‘সাব্বিরকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি নিজেদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। থানায় অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। একটি অভিযানে থানার বাইরে অবস্থান করছি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)